Web Analytics

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের তত্ত্বাবধানে হাওরাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ ও জীবিকা নিয়ে পরিচালিত ২২টি গবেষণা উপ-প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা কর্মশালা সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। তিন বছর মেয়াদি এসব উদ্যোগে হাওরবেষ্টিত সাত জেলার ৯০৪ জন কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। গবেষণায় জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন, ফসল বহুমুখীকরণ, রোগ-পোকা ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং কৃষকের আয় বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

‘সিটি ব্যাংকস এগ্রিকালচারাল রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ইন দ্য অ্যাগ্রো-ইকোলজিক্যাল রিজিয়ন অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পে সিটি ব্যাংক মোট চার কোটি টাকা অর্থায়ন করেছে। প্রকল্পটির উদ্বোধনী কর্মশালা হয়েছিল ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর। এতে বাকৃবির ২২ জন প্রধান গবেষকসহ মোট ৮১ জন গবেষক, ৩৬ জন স্নাতকোত্তর শিক্ষার্থী ও চারজন পিএইচডি ফেলো অংশ নেন।

গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছাতে ২১টি কর্মশালা ও ১৩টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। নয়টি ইমপ্যাক্ট জার্নালে ৪৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন গবেষণা কার্যক্রমে ১২৪টি স্বল্পমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণ, শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান-সরকারের সমন্বয়, বাজার সংযোগ ও কৃষককেন্দ্রিক উদ্ভাবন প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণার ফল, তথ্য-উপাত্ত ও প্রশিক্ষণসামগ্রী সংরক্ষণে গড়ে তোলা হয়েছে ডিজিটাল জ্ঞানভাণ্ডার।

31 Aug 26 1NOJOR.COM

বাকৃবির ২২ হাওর গবেষণা প্রকল্পে সাত জেলায় সরাসরি উপকৃত ৯০৪ কৃষক

নিউজ সোর্স

বাকৃবির ২২ গবেষণায় হাওরাঞ্চলের ৯০৪ কৃষক উপকৃত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে হাওরাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, পরিবেশ ও জীবিকা নিয়ে পরিচালিত ২২টি গবেষণা প্রকল্পের চূড়ান্ত পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিন বছর মেয়াদি এসব গবেষণায় জলবায়ু সহনশীল কৃষি উৎ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।