Web Analytics

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার, ১৫ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫০তম সভা হবে। শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, ওই সভায় তদন্ত কমিটির সুপারিশসহ আগে থেকে নির্ধারিত সব এজেন্ডা উত্থাপন করা হবে। সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

পাঁচ সদস্যের তদন্ত কমিটি শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে চারজনের ছাত্রত্ব সাময়িক বাতিল, চারজনের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণাদি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়। ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ পাওয়া চারজনের মধ্যে রাবি ছাত্রদলের তিন নেতা-কর্মী ও জিয়া হল সংসদের সাধারণ সম্পাদক রয়েছেন।

গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর উপাচার্য কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

11 Oct 26 1NOJOR.COM

সাংবাদিক হামলার সুপারিশে ১৫ অক্টোবর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাবি সিন্ডিকেট

নিউজ সোর্স

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৫০তম সভা অনুষ্ঠিত হবে। হামলার ঘটনায় চারজনের ছাত্রত্ব সাময়িক বাতিল, চারজনের বিরু

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।