Web Analytics

পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, ধামইরহাট উপজেলার ৫৩টি কেন্দ্রের সবকটিতে তিনি পেয়েছেন ৬৫ হাজার ৮০৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খান পেয়েছেন ৫৪ হাজার ৫৭৩ ভোট। একই উপজেলায় এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট।

অন্যদিকে পত্নীতলা উপজেলার ৭১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে সামসুজ্জোহা খান পেয়েছেন ৭৯ হাজার ৪২১ ভোট এবং দাড়িপাল্লা প্রতীকে এনামুল হক পেয়েছেন ৭৪ হাজার ৬৪২ ভোট। পত্নীতলায় সামান্য ব্যবধানে পিছিয়ে থাকলেও ধামইরহাটে বড় ব্যবধানে এগিয়ে থেকে সার্বিকভাবে এগিয়ে যান জামায়াত প্রার্থী। পোস্টাল ব্যালটের ভোট যোগ করার পর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার প্রশান্ত চক্রবর্তী বিজয়োৎসব না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

13 Feb 26 1NOJOR.COM

নওগাঁ-২ আসনে জামায়াতের এনামুল হক বেসরকারিভাবে এগিয়ে

নিউজ সোর্স

নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল বেসরকারিভাবে বিজয়ী | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ০৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ০৭
উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক বেসরকারভাবে ব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।