Web Analytics

বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রোববার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বৈঠকে মন্ত্রী জানান, সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এখন পর্যন্ত ৩৭,৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। তিনি আরও বলেন, আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, যা নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।

জিন পেসমে উদ্যোগটিকে সামাজিক সুরক্ষা জোরদারে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। উভয় পক্ষ ফ্যামিলি কার্ডের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করতে সম্মত হন।

29 Mar 26 1NOJOR.COM

নারী প্রধান পরিবারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্ব ব্যাংক

নিউজ সোর্স

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার আশ্বাস | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৭: ১৫
ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে। এছাড়াও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সামাজিক নিরাপত্ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।