Web Analytics

কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি রাজারহাট, ফুলবাড়ি ও কুড়িগ্রাম সদর উপজেলার ভোটারদের আহ্বান জানান, তারা যেন ভোটকেন্দ্রের ছবি বা ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দেন বা সরাসরি পাঠান। সবচেয়ে তথ্যবহুল ভিডিও প্রেরণকারীকে আইফোন পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।

ভিডিও বার্তায় আতিক মুজাহিদ ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ভোটকেন্দ্রে অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট বা সহিংসতার মতো ঘটনা ঘটলে সেগুলো ধারণ করে প্রচার করতে হবে। তিনি দাবি করেন, এটি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার একটি উদ্যোগ, যাতে প্রতিটি সচেতন নাগরিক নিজেকে গণমাধ্যমের ভূমিকায় দেখতে পারেন। তার ভাষায়, প্রতিপক্ষ জনপ্রিয়তা দেখে অনিয়মের চেষ্টা করতে পারে, তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে কেন্দ্র পাহারায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তার এই ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের এই উদ্যোগ নির্বাচনি পরিবেশে নতুন মাত্রা যোগ করতে পারে।

12 Feb 26 1NOJOR.COM

কুড়িগ্রাম-২ আসনে ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণে আইফোন পুরস্কার ঘোষণা আতিক মুজাহিদের

নিউজ সোর্স

ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণে আইফোন পুরস্কারের ঘোষণা আতিক মুজাহিদের | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ০৪
স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কারের ঘ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।