লালমনিরহাটে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর হামলায় আহত ৫
লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয়দের বাধা ও হামলার মুখে পড়েন লালমনিরহাট সদর থানার পুলিশ সদস্যরা। এতে এক নারী পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।