Web Analytics

কাঠমান্ডুর ৩৫ বছর বয়সী মেয়র ও র‌্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া বলেন্দ্র শাহ নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী পদে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে উঠে এসেছেন। আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি ওলি সরকারের পতনের পর শাহের উত্থান ঘটে। সেই অভ্যুত্থানে ৭৭ জন নিহত হয়েছিলেন। সামাজিক মাধ্যমে শাহ তরুণ প্রজন্মকে দেশের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে আহ্বান জানান।

সাংবিধানিক আইন বিশেষজ্ঞ বিপীন অধিকারী বলেন, শাহ এতটাই জনপ্রিয় যে কাঠমান্ডুতে প্রবেশ করা অনেক বাসে ‘বালেনের শহরে যাচ্ছি’ লেখা স্টিকার দেখা যায়। শাহের নেতৃত্বাধীন জাতীয় স্বাধীন পার্টি (আরএসপি) একটি নতুন মধ্যপন্থি দল, যার ইশতেহারে প্রতিবেশী দুই দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ বৈদেশিক সম্পর্কের প্রতিশ্রুতি রয়েছে। রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে মেয়র হিসেবে রাজনীতিতে প্রবেশ করা শাহ এখন প্রধানমন্ত্রী পদে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী।

মেয়র হিসেবে অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবায় উন্নতির জন্য প্রশংসিত হলেও হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি সংস্থা তাকে হকার ও ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগে সমালোচনা করেছে। নির্বাচনে অংশ নিতে শাহ জানুয়ারিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেন।

26 Feb 26 1NOJOR.COM

র‌্যাপার থেকে রাজনীতিক বালেন শাহ নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী পদে এগিয়ে

নিউজ সোর্স

নেপালে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে র‌্যাপার-মেয়র | আমার দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ০৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ২২
নেপালে গত বছরের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি ওলি সরকারের। অভ্যুত্থানে নিহত হয়েছিলেন ৭৭ জন। সেই সময় র‌

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।