Web Analytics

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলোচনায় দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিষয় নিয়ে মতবিনিময় হয়।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উভয় পক্ষ বিভিন্ন যৌথ উদ্যোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

ফোনালাপে দুই দেশের বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে তাদের অভিন্ন আগ্রহকে প্রতিফলিত করে।

07 Mar 26 1NOJOR.COM

সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে কুয়েত-সৌদি আলোচনা

নিউজ সোর্স

সামরিক সহযোগিতা জোরদারে কুয়েত–সৌদি আলোচনা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৫: ৪১আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৫: ৫৩
কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শুক্রব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।