Web Analytics

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সব শিক্ষক ও কর্মচারীকে একক সফটওয়্যারের আওতায় এনে বদলি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান। সভায় বদলি সফটওয়্যার আপডেট এবং সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় আনতে নতুন করে চুক্তি করতে হবে, অন্যথায় তা নিয়মবহির্ভূত হবে। সফটওয়্যার আপডেটের জন্য ভেন্ডর প্রতিষ্ঠান অতিরিক্ত ২০ থেকে ২৫ লাখ টাকা দাবি করেছে। নতুন চুক্তি সম্পন্ন হলে সফটওয়্যারে প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের তথ্য যুক্ত করা হবে।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, সংশোধিত নীতিমালা ও সফটওয়্যার আপডেটের মাধ্যমে ভবিষ্যতে সব স্তরের শিক্ষক-কর্মচারী নিয়মিত বদলি প্রক্রিয়ার আওতায় আসবেন।

02 Apr 26 1NOJOR.COM

এমপিও শিক্ষক-কর্মচারীদের বদলি সফটওয়্যার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত

নিউজ সোর্স

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সরকার | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২০: ৩০
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীকে এক সফটওয়্যারে অর্ন্তভুক্ত করে বদলির আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এজন্য বদলির সফওয়্যারেও আপডেট আনা হবে। এছাড়া সংশোধিত বদলি নীতিমালা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।