Web Analytics

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো ২০২৬ সালের প্রথম তিন মাসে ১২ হাজার ১৩ কোটি রিয়াল (৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার) নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ২৫ দশমিক ৫ শতাংশ। গত বছর একই সময়ে মুনাফা ছিল ৯ হাজার ৫৬৮ কোটি রিয়াল (২৫ দশমিক ৪ বিলিয়ন ডলার)। আরামকোর বিক্রি ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং নগদ প্রবাহ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলারে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সাফল্যের পেছনে উচ্চ বিক্রয় এবং তাদের ‘ইস্ট-ওয়েস্ট ক্রুড অয়েল পাইপলাইন’-এর পূর্ণ সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত। আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, পাইপলাইনটি প্রতিদিন সর্বোচ্চ ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতায় পৌঁছেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ধমনী হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ জ্বালানি নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতিতে তেল-গ্যাসের অপরিহার্য ভূমিকা স্পষ্ট করেছে এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের গুরুত্ব তুলে ধরেছে।

10 May 26 1NOJOR.COM

উচ্চ বিক্রয় ও পাইপলাইন সক্ষমতায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আরামকোর মুনাফা ৩২.৫ বিলিয়ন ডলার

নিউজ সোর্স

সৌদি আরামকোর মুনাফা ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ মে ২০২৬, ১২: ৪৮আপডেট : ১০ মে ২০২৬, ১২: ৫৮
সৌদি আরবের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো ২০২৬ সালের প্রথম তিন মাসে ১২ হাজার ১৩ কোটি রিয়াল (৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার) নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।