Web Analytics

জাতীয় সংসদ ভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা সংসদ ভবনে উপস্থিত হন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পাঠ করাচ্ছেন। মোট ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।

পূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ খৈয়াম।

17 Feb 26 1NOJOR.COM

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ

নিউজ সোর্স

শুরু হয়েছে শপথ অনুষ্ঠান | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ০৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ১৪
আমার দেশ অনলাইন
শুরু হয়েছে শপথ অনুষ্ঠান। সংসদ ভবনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।