Web Analytics

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘জুলফিকার’ ব্যবহার করে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, এই অভিযান লক্ষ লক্ষ ইহুদিদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে এবং তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা অব্যাহত রাখবে। ইসরাইল দাবি করেছে, তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর আগে হুথি যোদ্ধারা লোহিত সাগরে ইসরাইলগামী দুটি জাহাজ ডুবিয়ে দেয়।

11 Jul 25 1NOJOR.COM

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘জুলফিকার’ ব্যবহার করে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে।

নিউজ সোর্স

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। জুলফিকার ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি। খবর প্রেস টিভির।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।