Web Analytics

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১,৫০২টি মামলা দায়ের করেছে। রোববার (২৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭৩টি, লালবাগে ১১২টি, মতিঝিলে ১৮৯টি, ওয়ারীতে ৯৫টি, তেজগাঁওয়ে ১৪৫টি, মিরপুরে ৬৯৬টি, উত্তরায় ৮৯টি এবং গুলশানে ১০৩টি মামলা হয়েছে। অভিযানের সময় ৩৬২টি গাড়ি ডাম্পিং এবং ১৫০টি গাড়ি রেকার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

26 Jan 26 1NOJOR.COM

২৪ ঘণ্টায় ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫০২ মামলা

নিউজ সোর্স

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ১৫০২ মামলা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০: ১৭
আমার দেশ অনলাইন
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৫০২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগ শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বিভি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।