Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে সম্মত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর জেলেনস্কি এই ঘোষণা দেন বলে বিবিসি জানিয়েছে। ট্রাম্প জানান, জেলেনস্কির সঙ্গে তার চমৎকার বৈঠক হয়েছে এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো গেছেন।

জেলেনস্কি বলেন, পূর্ব ইউক্রেনের ভূমির ভবিষ্যৎ এখনো সবচেয়ে বড় অমীমাংসিত বিষয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের শিল্পাঞ্চল ডনবাসকে সামরিকহীন ও মুক্ত অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হতে পারে, যার বিনিময়ে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। ইউক্রেন প্রস্তাব দিয়েছে, তারা নিয়ন্ত্রিত ডোনেৎস্ক অঞ্চলের প্রায় ২৫ শতাংশ এলাকা থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত সেনা প্রত্যাহার করবে, যদি রাশিয়াও একই পদক্ষেপ নেয়। তবে রাশিয়া পুরো ডনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় বলে ধারণা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, সম্ভাব্য শান্তিচুক্তির পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অপরিহার্য। তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন, তবে চুক্তি কার্যকর করতে হলে তা মার্কিন কংগ্রেস ও ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদন নিতে হবে।

23 Jan 26 1NOJOR.COM

যুদ্ধ অবসানে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবেন জেলেনস্কি

নিউজ সোর্স

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯: ৫৪আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১০: ৩৬
আমার দেশ অনলাইন
যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাতে ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ