কুমিল্লায় এনসিপির কমিটি নিয়ে বিতর্ক, মুখ খুললেন প্রধান সমন্বয়কারী
কুমিল্লায় সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার প্রধান সমন্বয়কারীর পদ নিয়ে মুখ খুলেছেন আব্দুর রহিম ওরফে জুয়েল।
কুমিল্লায় সদ্য ঘোষিত এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম ওরফে জুয়েল জানান, তিনি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করছেন। সম্মতি ছাড়াই এনসিপিতে পদ দিয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তিনি সামনে যেন বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে না পারেন, এ জন্যই তাকে এমন বিতর্কে জড়ানো হচ্ছে। এদিকে এই অভিযোগ করার পর এনসিপি তাদের পেজ থেকে কুমিল্লা কমিটি ঘোষণার বিবৃতি সরিয়ে নিয়েছে। তবে এনসিপির কেন্দ্রীয় নেত্রী হাফসা জাহান বলেন, 'আলোচনা সাপেক্ষেই জুয়েলকে কুমিল্লা জেলার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন তিনি উল্টাপাল্টা কথা বলছেন।'
আমার সঙ্গে আলোচনা ছাড়াই কমিটিতে আমার নাম ব্যবহার করেছে এনসিপি। আমি ৩৫ বছর বিএনপির রাজনীতি করি, আমি কীভাবে তাদের নেতৃত্বে থাকি: জুয়েল
কুমিল্লায় সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার প্রধান সমন্বয়কারীর পদ নিয়ে মুখ খুলেছেন আব্দুর রহিম ওরফে জুয়েল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।