রিয়াদে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
রোববার রিয়াদে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর এ তথ্য জানায় জোটটি।