Web Analytics

পদ্মা দ্বিতীয় সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ বড় যোগাযোগ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শুক্রবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, আগামী পাঁচ বছরে প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসতে পারে।

মন্ত্রী বলেন, প্রকল্পগুলোর কোনোটি প্রস্তুতি পর্যায়ে, কোনোটি সম্ভাব্যতা যাচাইয়ে এবং কোনোটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়নের পর্যায়ে রয়েছে। পদ্মা দ্বিতীয় সেতুর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে এবং বিস্তারিত নকশা নিয়েও কাজ চলছে। ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি বিকল্প নিয়ে কাজ হয়েছে; পুরো পথ উড়ালসড়ক না করে আংশিক উড়ালসড়কের দ্বিতীয় বিকল্পটি ব্যয়সাশ্রয়ী বলে মনে হচ্ছে।

এ বিকল্পের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে এবং অনুমোদন পেলে এক বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হতে পারে বলে জানান তিনি। প্রায় ৮৩ হাজার কোটি টাকার ঢাকা-কুমিল্লা কর্ডলাইন পুরোপুরি উড়ালপথে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, যাতে জমি অধিগ্রহণ ও জটিলতা কমে। মন্ত্রী বলেন, প্রকল্প শুরুতে এক থেকে দেড় বছর এবং বাস্তবায়নে আরও তিন থেকে চার বছর লাগতে পারে।

20 Nov 26 1NOJOR.COM

পাঁচ বছরে বড় সড়ক, রেল, সেতু ও নৌযোগাযোগ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সরকারের

নিউজ সোর্স

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের পরিকল্পনা সরকারের: নৌপরিবহনমন্ত্রী

পদ্মা দ্বিতীয় সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রকল্প আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে বল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।