Web Analytics

বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাইউকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। মারুবেনি বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, জাহাজ পুনর্ব্যবহার এবং টয়োটা ব্র্যান্ডের গাড়ি নির্মাণসংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ-জাপান সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সই ও বাস্তবায়নের অগ্রগতি, পাটশিল্পের বহুমুখীকরণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাও গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, জাপানের প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগ উৎপাদনমুখী শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাসাইউকি ওমোতো কাফকোর আধুনিকায়ন, প্রাকৃতিক গ্যাসের কার্যকর ব্যবহার এবং সার উৎপাদন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনার কথা বলেন। তিনি ডিএপি ও টিএসপি সার উৎপাদনে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ জানান। বিজেআইটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইটি অফশোরিং সহযোগিতা সম্প্রসারণের সুযোগও উল্লেখ করা হয়। উভয় পক্ষ দীর্ঘমেয়াদি শিল্প ও প্রযুক্তি অংশীদারত্ব বাড়াতে ঐকমত্য প্রকাশ করে।

12 Oct 26 1NOJOR.COM

জাপানি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি শিল্প সহযোগিতা বাড়াতে সহায়তার আশ্বাস বাংলাদেশের

নিউজ সোর্স

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করা হবে

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহজ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।