Web Analytics

কাশ্মীরে মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিয়ে বিক্ষোভের পর ভারত সরকার একটি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৬ জানুয়ারি ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি) জম্মু বিভাগের রিয়াসি জেলার শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিকেল ইনস্টিটিউটের স্বীকৃতি বাতিল করে। গত নভেম্বরে শুরু হওয়া প্রথম এমবিবিএস ব্যাচে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ জনই ছিলেন মুসলিম, সাতজন হিন্দু এবং একজন শিখ। কলেজটি একটি হিন্দু ধর্মীয় দাতব্য সংস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত এবং আংশিকভাবে সরকারি অর্থায়নে পরিচালিত হয়।

মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে এবং মুসলিম শিক্ষার্থীদের ভর্তি বাতিলের দাবি জানায়। তারা যুক্তি দেয়, মাতা বৈষ্ণো দেবী মন্দিরের ভক্তদের দান থেকে কলেজটি পরিচালিত হয়, তাই মুসলিমদের সেখানে পড়ার অধিকার নেই। কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে বিজেপির কয়েকজন বিধায়কও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কাছে শুধু হিন্দু শিক্ষার্থী ভর্তি করার দাবি জানান।

এনএমসি জানিয়েছে, শিক্ষক সংকট, হাসপাতালের শয্যা ব্যবহারে ঘাটতি এবং অবকাঠামোগত সমস্যার কারণে কলেজটির অনুমোদন বাতিল করা হয়েছে। সমালোচকরা একে গোড়া হিন্দু গোষ্ঠীর কাছে সরকারের আত্মসমর্পণ হিসেবে দেখছেন।

15 Jan 26 1NOJOR.COM

কাশ্মীরে মুসলিম শিক্ষার্থী ভর্তি নিয়ে বিক্ষোভের পর মেডিকেল কলেজ বন্ধ

নিউজ সোর্স

ভর্তি পরীক্ষায় মুসলিম শিক্ষার্থী বেশি চান্স পাওয়ায় কলেজই বন্ধ ঘোষণা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৩৯
আমার দেশ অনলাইন
এবার কাশ্মীরে একটি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে হিন্দুত্ববাদী ভারত সরকার। কলেজটিতে বিপুল সংখ্যক মুসলিম শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাওয়ায় ডানপন্থি হিন্দু গোষ্ঠীগুলো এর প্রতিবাদে বিক্ষোভ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।