Web Analytics

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে সরকার বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময় ও রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। এবার পরীক্ষার সময়সূচি স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এসএসসি পরীক্ষা প্রায় চার মাস এগিয়ে আনা হচ্ছে।

তিনি আরও জানান, একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে, তবে কবে শুরু হবে তা এখনো নির্ধারিত হয়নি।

25 Apr 26 1NOJOR.COM

সেশনজট কমাতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ২০২৬ সালের ডিসেম্বরে নেওয়ার সিদ্ধান্ত

নিউজ সোর্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৬: ৫১আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৭: ১০
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে এ পদক্ষেপ নেওয়া

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।