সাঘাটায় কারখানায় গাছ পুড়িয়ে হচ্ছে কয়লা
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া এলাকায় অনুমোদনহীন কয়লা তৈরির কারখানায় ১৪টি চুল্লি বসিয়ে কাঠ পোড়ানো হচ্ছে। গ্রামের মাঝখানে বসানো এসব চুল্লির ধোঁয়ায় মারাত্মকভাবে বায়ুদূষণ হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।