Web Analytics

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবলীগ নেতা আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ রায়ের তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার শাহাদাত হোসেনের ছেলে এবং ওয়ার্ড যুবলীগ নেতা।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় গোয়েন্দা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে আব্দুর রাজ্জাকের শরীর তল্লাশি করে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

15 Oct 26 1NOJOR.COM

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ সোর্স

মাদক মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় আব্দুর রাজ্জাক নামে এক যুবলীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।