Web Analytics

‘অ্যাসিস্ট্যান্স রিডিউসেস পারসিস্টেন্স অ্যান্ড হার্টস ইন্ডিপেনডেন্ট পারফরম্যান্স’ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তাৎক্ষণিক কাজের দক্ষতা বাড়ালেও দীর্ঘমেয়াদে মানুষের চিন্তাশক্তি, অধ্যবসায় ও স্বতন্ত্রভাবে সমস্যা সমাধানের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকদের যৌথ এই গবেষণায় ১,২২২ জন অংশগ্রহণকারীকে নিয়ে একাধিক র‍্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল পরিচালনা করা হয়। মাত্র ১০ মিনিট এআই ব্যবহারের পরই অংশগ্রহণকারীদের মধ্যে প্রযুক্তিনির্ভরতা দেখা যায় এবং সহায়তা বন্ধ করলে তাদের সঠিক উত্তর দেওয়ার হার ও চেষ্টা করার আগ্রহ কমে যায়।

গবেষণায় একদল অংশগ্রহণকারীকে ওপেনএআই-এর জিপিটি-৫ ভিত্তিক একটি এআই দিয়ে ভগ্নাংশভিত্তিক গাণিতিক সমস্যা সমাধানে সহায়তা দেওয়া হয়, অপর দলকে কোনো সহায়তা দেওয়া হয়নি। মাঝপথে এআই সরিয়ে নেওয়ার পর দেখা যায়, এআই ব্যবহারকারীদের পারফরম্যান্স দ্রুত কমে যায় এবং একই প্রবণতা বৃহত্তর পরীক্ষাতেও দেখা যায়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের সহকারী অধ্যাপক রচিত দুবে সতর্ক করে বলেন, শিক্ষা খাতে দ্রুত এআই ব্যবহারে এমন প্রজন্ম তৈরি হতে পারে যারা নিজেদের সক্ষমতা সম্পর্কে সচেতন থাকবে না।

তবে গবেষণায় ইতিবাচক দিকও রয়েছে। যারা সরাসরি উত্তর না নিয়ে ইঙ্গিত বা ব্যাখ্যার জন্য এআই ব্যবহার করেছেন, তাদের স্বতন্ত্র পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল। গবেষণাটি এখনো পিয়ার-রিভিউ হয়নি এবং প্রাথমিক পর্যায়ের ফলাফল হিসেবে দেখা হচ্ছে।

18 Apr 26 1NOJOR.COM

গবেষণায় সতর্কতা, দীর্ঘমেয়াদে এআই মানুষের চিন্তাশক্তি কমাতে পারে

নিউজ সোর্স

এআইয়ের ব্যবহার দীর্ঘমেয়াদে চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে | আমার দেশ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৪: ৪৫
এআইয়ের ব্যবহার মানুষের তাৎক্ষণিক কাজের দক্ষতা বাড়ালেও দীর্ঘমেয়াদে তা চিন্তাশক্তি, অধ্যবসায় এবং স্বতন্ত্রভাবে সমস্যা সমাধানের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে নতুন এক গবে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।