Web Analytics

মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ইরান সরকার নাগরিকদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অন্যান্য ‘লোকেশন-ভিত্তিক অ্যাপ’ ব্যবহার না করতে বলেছে। ইরানের অভিযোগ, এই অ্যাপগুলো ব্যবহার করে ইসরাইল ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে হামলা চালাচ্ছে। এর পরে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, ‘আমরা উদ্বিগ্ন যে, এই ধরনের মিথ্যা অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে আমাদের সেবা বন্ধ করে দেওয়া হতে পারে।' অ্যাপটি বলছে, ব্যবহারকারীর সুনির্দিষ্ট অবস্থান তারা ট্র্যাক করে না এবং কে কাকে মেসেজ পাঠাচ্ছে, তারও কোনো লগ তারা সংরক্ষণ করে না। কোনো সরকারের কাছে বড় আকারে ব্যবহারকারীর তথ্য সরবরাহ করে না বলেও জানায়।

18 Jun 25 1NOJOR.COM

হোয়াটাসঅ্যাপ ব্যবহার বন্ধের জন্য নাগরিকদের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এতে গভীর উদ্বেগ প্রবেশ করেছে হোয়াটসঅ্যাপ।

নিউজ সোর্স

ইরানের হুঁশিয়ারিতে হোয়াটসঅ্যাপের উদ্বেগ প্রকাশ

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটাসঅ্যাপ ব্যবহার বন্ধের জন্য নাগরিকদের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এতে গভীর উদ্বেগ প্রবেশ করেছে হোয়াটসঅ্যাপ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।