Web Analytics

ইসরাইলের হামলায় লেবাননে নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের লাশ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে দীপালির বোন ও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। লেবাননে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় এখনই ফ্লাইট সুবিধা অনুকূল নয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশের মিশন লাশ দ্রুত দেশে আনার জন্য কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট। যারা নিরাপত্তার অভাবে দেশে ফিরতে পারছেন না, তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে চার্টার্ড ফ্লাইটে কিছু বাংলাদেশিকে দেশে আনা হয়েছে এবং আরও যারা ফিরতে চান তাদেরও ফেরার ব্যবস্থা করা হচ্ছে।

12 Apr 26 1NOJOR.COM

লেবাননে নিহত বাংলাদেশি দীপালির লাশ দেশে আনার উদ্যোগ নিচ্ছে সরকার

নিউজ সোর্স

ইসরাইলের হামলায় নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১: ৪৯
ইসরাইলের হামলায় লেবাননে নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের লাশ দ্রুত দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গত দুই আগে লেবাননে ইসরাইলি হামলায় অনেক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।