জাতীয় ঐক্য কার স্বার্থে, কোন সংকট সমাধানে
জাতীয় ঐক্য এখন বাংলাদেশের রাজনীতিতে বহুল ব্যবহৃত একটি পরিভাষা। রাজনৈতিক অঙ্গন থেকে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও জাতীয় ঐক্যের আহ্বান শোনা যায়। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শিক ভিন্নতা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্য থাকা প্রত্যাশ