Web Analytics

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি মার্কিন জনগণের সমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত সোমবার শেষ হওয়া চার দিনের রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, মাত্র ৩৮ শতাংশ উত্তরদাতা বলেছেন ট্রাম্প অভিবাসন বিষয়ে ভালো কাজ করছেন, যা জানুয়ারির ৩৯ শতাংশ থেকে কম। দ্বিতীয় মেয়াদের প্রথম দিকে এই হার প্রায় ৫০ শতাংশে পৌঁছেছিল।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পুরুষ ভোটারদের মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৪ সালের নির্বাচনে পুরুষ ভোটাররা তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং ২০২৫ সালজুড়ে তাদের মধ্যে প্রায় অর্ধেক ট্রাম্পের অভিবাসন নীতিকে সমর্থন করেছিলেন। তবে সর্বশেষ জরিপে দেখা যায়, এখন মাত্র ৪১ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী এই নীতিকে সমর্থন করছেন।

২০২৪ সালের নির্বাচনী প্রচারে ট্রাম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অভিবাসী বিতাড়ন অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পরপরই ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান শুরু করেন।

18 Feb 26 1NOJOR.COM

দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অভিবাসন নীতিতে সমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে

নিউজ সোর্স

অভিবাসন নীতিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫০
আমার দেশ অনলাইন
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি মার্কিন জনগণের সমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স ও ইপসোসের নতুন জনমত জরিপে উঠে এসেছে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।