Web Analytics

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ জানিয়েছেন, দেশটি তেল বিক্রি থেকে ৩০ কোটি মার্কিন ডলার পেয়েছে। মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কারাকাসের সঙ্গে ৫ কোটি ব্যারেল তেল সরবরাহ চুক্তির আওতায় পাওয়া প্রথম অর্থ। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এই চুক্তি কার্যকর হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলা সরকার চারটি ব্যাংককে জানিয়েছে যে কাতারের একটি হিসাবে জমা থাকা এই ৩০ কোটি ডলার তারা ভাগ করে নেবে। এই অর্থের মাধ্যমে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার সংকটে থাকা দেশীয় কোম্পানিগুলোর কাছে ডলার বিক্রি করতে পারবে, যাতে তারা কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণের মূল্য পরিশোধ করতে পারে। রোদ্রিগেজ জানান, এই অর্থ জাতীয় ও কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বৈদেশিক মুদ্রা বাজারে ব্যবহার করা হবে, যাতে বাজার স্থিতিশীল থাকে এবং শ্রমিকদের আয় ও ক্রয়ক্ষমতা সুরক্ষিত হয়।

একই দিনে আইনপ্রণেতা জর্জে রোদ্রিগেজ জানান, দেশের প্রধান তেল আইন সংস্কারের প্রস্তাব চলতি সপ্তাহেই আলোচনায় আসতে পারে। প্রস্তাবিত কাঠামো বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং মাদুরো প্রশাসনের অংশীদারিত্ব মডেলের ওপর ভিত্তি করে তৈরি হবে।

21 Jan 26 1NOJOR.COM

মাদুরো আটক পর যুক্তরাষ্ট্রের তেল চুক্তিতে ভেনেজুয়েলার ৩০ কোটি ডলার প্রাপ্তি

নিউজ সোর্স

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮: ৩৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮: ৩৬
আমার দেশ অনলাইন
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ জানিয়েছেন, দেশটি তেল বিক্রি থেকে ৩০ কোটি মার্কিন ডলার পেয়েছে। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।