Web Analytics

ঋণখেলাপি প্রতিষ্ঠানের করপোরেট গ্যারান্টর হওয়া সত্ত্বেও আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডকে ১০০ শতাংশ নগদ মার্জিনে আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্ষেত্রে কার্যকর থাকবে না। আইনটির ১২১ ধারার ক্ষমতাবলে নেওয়া এই সিদ্ধান্তে শর্ত দেওয়া হয়েছে যে, এ সুবিধার কারণে সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক ক্ষতি হতে পারবে না।

সূত্র জানায়, আব্দুল মোনেম সুগার রিফাইনারি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে আব্দুল মোনেম লিমিটেডের খেলাপি ঋণের করপোরেট গ্যারান্টর। ২০২৫ সালের মার্চ পর্যন্ত আব্দুল মোনেম লিমিটেডের ২৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ৬৯৮ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে, যার মধ্যে অগ্রণী ব্যাংকের পাওনা প্রায় ৪৫৫ কোটি টাকা। ৭ জুন প্রতিষ্ঠানটি শতভাগ নগদ মার্জিনে এলসি খোলার অনুমতি চেয়ে আবেদন করে, কারণ সময়মতো এলসি না খুললে প্রতিদিন প্রায় ২৩ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে।

বর্তমানে শোধনাগারটি আবুল খায়ের লিমিটেড পরিচালনা করছে এবং উৎপাদিত চিনি ‘স্টারশিপ সুগার’ নামে বাজারজাত হচ্ছে, যদিও মালিকানা হস্তান্তর এখনো সম্পন্ন হয়নি।

06 Jul 26 1NOJOR.COM

ঋণখেলাপি জামিনদার হয়েও এলসি খোলার অনুমতি পেল আব্দুল মোনেম সুগার

নিউজ সোর্স

ঋণখেলাপি আব্দুল মোনেম সুগারকে এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক | আমার দেশ

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৮: ০৩আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৮: ০৭
ঋণখেলাপি প্রতিষ্ঠানের করপোরেট গ্যারান্টর হওয়া সত্ত্বেও আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডকে ১০০ শতাংশ নগদ মার্জিনে আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।