Web Analytics

ঢাকার পল্লবীর সাগুফতা এলাকায় পার্কিং করা ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনা ঘটে। বাসটিতে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সাগুফতার সামনে বাসটি রাস্তায় দাঁড় করানো ছিল। দুর্বৃত্তরা বাসটির পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে বাসটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে মঙ্গলবার রাতেও পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক নামে একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ।

19 Nov 26 1NOJOR.COM

পল্লবীতে পার্কিং করা ট্রাস্ট পরিবহনের বাসে আগুন, হতাহতের খবর নেই

নিউজ সোর্স

ঢাকার পল্লবীতে বাসে আগুন

ঢাকার পল্লবী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। পল্লবী থানার সাগুফতা এলাকায় রাস্তার পাশে পার্কিং করা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা ৫টার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।