Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, চলমান যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে অবস্থানরত যারা থাকতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে। শুক্রবার, ২০ মার্চ, সৌদি আরবের আলখারাজে ইরানের হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পরিবারের কাছে হস্তান্তরের পর তিনি এ কথা বলেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। শামা ওবায়েদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখা সরকারের প্রধান কাজ এবং এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা দেশে ফিরতে চান, তাদের সরকারি খরচে আনার ব্যবস্থাও করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, যেসব প্রবাসী এই যুদ্ধে নিহত হয়েছেন, তাদের পরিবারকে প্রাথমিকভাবে ৩ লাখ টাকা, সন্তানদের শিক্ষাব্যয় এবং পরবর্তীতে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।

20 Mar 26 1NOJOR.COM

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সরকারের উদ্যোগ, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

নিউজ সোর্স

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।