Web Analytics

ভারতের রাজস্থানের যোধপুর জেলার মানাই গ্রামে বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন শোভা (২৫) ও বিমলা (২৩)। শুক্রবার রাত গভীর পর্যন্ত বিয়ের প্রস্তুতি চলার পর তারা ঘুমাতে যান। রাত প্রায় চারটার দিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত্যুর খবর পেয়ে পরিবার যখন শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল, তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা স্থগিত করে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুই বোন বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে।

22 Feb 26 1NOJOR.COM

রাজস্থানে বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু

নিউজ সোর্স

রাজস্থানে বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যজনক মৃত্যু | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৫১
আমার দেশ অনলাইন
ভারতের রাজস্থানে বিয়ের প্রস্তুতির মাঝেই দুই বোনের মৃত্যু হয়েছে। তারা হলেন- শোভা (২৫) ও বিমলা (২৩)। রাজস্থানের যোধপুর জেলার মানাই গ্রামে এই হৃদয়বিদ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।