Web Analytics

ইরান এখন আলোচনার চেয়ে সামরিক মোকাবিলাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সরকারি সিদ্ধান্তগুলো অত্যন্ত সুসংগঠিত ও সম্মিলিতভাবে নেওয়া হয় এবং সরকারের ভেতরে কোনো বিভেদ নেই।

তবে এই ঐক্যের দাবির মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে আলোচনার বিরোধিতা করেছেন বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার আহমেদ ওয়াহিদি। তিনি আলোচনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন। খারাজমি ব্যাখ্যা করে বলেন, ওয়াহিদির মন্তব্য মূলত তাদের উদ্দেশে, যারা পশ্চিমা সদিচ্ছার ওপর নির্ভর করছে। তার মতে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে ইরান শিখেছে যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইরানে এখন অনেকের মধ্যেই এমন ধারণা তৈরি হয়েছে যে বর্তমান সংকটের সমাধান কেবল যুদ্ধক্ষেত্রেই সম্ভব, এবং প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক মহলের একটি অংশ আলোচনার পরিবর্তে শক্ত অবস্থান নেওয়াকেই শ্রেয় মনে করছে।

30 Apr 26 1NOJOR.COM

আলোচনার বদলে যুদ্ধক্ষেত্রকেই গুরুত্ব দিচ্ছে ইরান

নিউজ সোর্স

আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রকেই গুরুত্ব দিচ্ছে ইরান | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৮: ২২
ইরানের সরকারি সিদ্ধান্তগুলো অত্যন্ত সুসংগঠিত এবং সম্মিলিতভাবে নেওয়া হয় বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।