রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুনে মৃত্যু ১৪
রাশিয়ার মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
সোমবার ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রামটি রাজধানী মস্কো থে