ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা
ইয়েমেন উপকূলে চীনের তৈরি একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান-সমর্থিত হুথিরা। ড্রোনটি ইয়েমেনের লাহিজ প্রদেশের উপকূলে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সীমান্তবর্তী এলাকায়