Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাতুয়াইল (ডেমরা) ইউনিয়নের সাবেক বাইতুল মাল সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুল কাদের রোববার ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুরের চ্যাঙ্গাইল গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নেতারা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যৌথ শোকবার্তায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। শোকবার্তায় উল্লেখ করা হয়, মরহুম আব্দুল কাদের কোনাপাড়া থানার (ডেমরা জোন) সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের শ্বশুর।

বাদ জোহর জানাজা শেষে তাকে কাঁচপুরের চ্যাঙ্গাইল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

18 May 26 1NOJOR.COM

নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যুতে জামায়াতের শোক

নিউজ সোর্স

মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ইন্তেকালে জামায়াতের শোক | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৬: ২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাতুয়াইল (ডেমরা) ইউনিয়নের সাবেক বাইতুল মাল সম্পাদক, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ইন্তেকাল করেছেন। রোববার ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুরের চ্যাঙ্গাইল গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয় (ইন্না

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।