Web Analytics

গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ করেছে যে, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি শুরুর পর থেকে ইসরাইল ৩ হাজার ৪৬৫ বার চুক্তি লঙ্ঘন করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই সময়ে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৩৮০ জন আহত হয়েছেন। তারা আরও অভিযোগ করেছে যে, মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও চুক্তির শর্ত মানা হয়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী ১ লাখ ৫৬ হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা থাকলেও ইসরাইল মাত্র ৫৫ হাজার ৫৩৯টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলের বিরুদ্ধে ‘পরিকল্পিত গণবিনাশের নীতি’ অনুসরণের অভিযোগ তোলে এবং মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায় যাতে তারা ইসরাইলকে চুক্তির সব শর্ত বাস্তবায়নে বাধ্য করে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ৭৩ হাজার ৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জন আহত হয়েছেন।

30 Jun 26 1NOJOR.COM

গাজা মিডিয়া অফিসের দাবি, ২০২৫ সালের পর ইসরাইল ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে

নিউজ সোর্স

গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৭: ৩৩
গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি শুরুর পর থেকে ইসরাইল ৩ হাজার ৪৬৫ বার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।
প্রতিষ্ঠানটির দাবি, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবির

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।