Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ চার নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়। পদত্যাগকারী অন্যরা হলেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া।

দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। আলাউল হক সাংবাদিকদের জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়, পরে তাকেই আহ্বায়ক করা হয়।

26 Mar 26 1NOJOR.COM

চাঁপাইনবাবগঞ্জে ব্যক্তিগত কারণে এনসিপির চার নেতার পদত্যাগ

নিউজ সোর্স

চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ | আমার দেশ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৪: ৫০আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৫: ০১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ চার নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।