Web Analytics

ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার দুপুরে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গার্মেন্টস শ্রমিকেরা। অবরোধকারীদের সরিয়ে দিতে পুলিশ মুখোমুখি অবস্থান নেয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শ্রমিকেরা সকালে উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নেওয়ায় তাঁরা পিছু হটেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বিক্ষোভকারীরা স্থান পরিবর্তন করে দুপুর দুইটার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে আবার অবরোধ শুরু করেন।

নতুন করে অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মৃদু লাঠিচার্জ, কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। তাঁর মতে, বেলা পৌনে তিনটা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

12 Nov 26 1NOJOR.COM

বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকেরা

নিউজ সোর্স

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, শ্রমিক-পুলিশ মুখোমুখি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় ফের অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। অবরোধকারীদের সরিয়ে দিতে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা দুইটায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় প

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।