Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী কয়েক সপ্তাহের মধ্যে মস্কো সফরে যেতে পারেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সোমবার জানিয়েছে, সম্ভাব্য এই সফরকে সামনে রেখে প্রস্তুতি চলছে। তবে সফর নিয়ে ইসলামাবাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চেও শাহবাজ শরিফের মস্কো সফরের পরিকল্পনা ছিল। সে সময় পাকিস্তান-আফগানিস্তান সংঘাত তীব্র হওয়া এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান ঘিরে আঞ্চলিক সংকট ছড়িয়ে পড়ায় সফরটি স্থগিত করা হয়। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়া ও ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের সরিয়ে নেওয়াকে অগ্রাধিকার দেয় ইসলামাবাদ।

সম্ভাব্য সফরে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে অর্থনৈতিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে। আঞ্চলিক নিরাপত্তা ও আফগানিস্তান নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১২ অক্টোবর রুশ স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ ইসলামাবাদ সফর করে বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। ব্যাংকিং ব্যবস্থা, কার্যকর অর্থ পরিশোধ পদ্ধতি এবং সরাসরি যোগাযোগের সীমাবদ্ধতা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সফরের সময়সূচি ও আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।

27 Oct 26 1NOJOR.COM

পুতিনের সঙ্গে বৈঠকে কয়েক সপ্তাহের মধ্যে মস্কো যেতে পারেন শাহবাজ শরিফ

নিউজ সোর্স

পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাচ্ছেন শাহবাজ শরিফ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মস্কো সফরে যেতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সফরটি সামনে রেখে প্রস্তুতি চলছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।