Web Analytics

শিশুদের ক্ষতির অভিযোগে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির করা একটি গুরুত্বপূর্ণ ফেডারেল মামলার মুখোমুখি হচ্ছে মেটা। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে চলমান বহু আইনি মামলার মধ্যে এ মামলার বিচার চলতি সপ্তাহে শুরু হবে। আগামী বুধবার সান ফ্রান্সিসকোর কাছে অকল্যান্ডের একটি ফেডারেল আদালতে জুরি নির্বাচনের মাধ্যমে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চার অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের অভিযোগ, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা ইচ্ছাকৃতভাবে শিশুদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুককে আসক্তিকর করে তুলেছে। তারা অপ্রাপ্তবয়স্কদের জন্য দুটি প্ল্যাটফর্ম পরিচালনায় ব্যাপক বিধিনিষেধ আরোপের দাবি করেছেন। একই সঙ্গে মেটার কাছ থেকে সর্বোচ্চ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার জরিমানা চাওয়া হয়েছে।

আগামী ১৮ আগস্ট থেকে উভয় পক্ষের শুনানি শুরু হওয়ার কথা। প্রায় ছয় সপ্তাহ বিচার চলার পর অক্টোবরের শুরুতে রায় আসতে পারে। মেটার সিইও ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রসিকিউশনের সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাক্ষীদের একজন। ছয় মাস আগে লস অ্যাঞ্জেলেসের পৃথক একটি মামলায় তিনি সাক্ষ্য দিয়েছিলেন। শুক্রবার মেটার বাজারমূল্য ছিল ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বেশি।

10 Aug 26 1NOJOR.COM

শিশুদের ক্ষতির অভিযোগে চার অঙ্গরাজ্যের মামলায় মেটার বিচার শুরু হচ্ছে বুধবার

নিউজ সোর্স

যুক্তরাষ্ট্রে শিগগিরই আরো একটি গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি হচ্ছে মেটা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৪: ০২আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৪: ৩৪
ইতোমধ্যে দুটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বোঝা মাথায় নিয়ে এবার শিশুদের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যের করা আরেকটি গুরু

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।