Web Analytics

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে নায়েম আয়োজিত একটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

আবদুল খালেক বলেন, বিদ্যমান প্রজ্ঞাপনের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা পাবেন। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেট এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তিনি জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতাসংক্রান্ত জটিলতা নিরসনে সরকার উদ্যোগ নিয়েছে এবং তারা এখন অর্থ পেতে শুরু করেছেন।

সচিব বলেন, শিক্ষার মান ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সবার ন্যায়সংগত দাবি ও অভাব-অভিযোগ পূরণে সরকার কাজ শুরু করেছে। জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের জন্য বদলির ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান।

01 Oct 26 1NOJOR.COM

নতুন পে-স্কেলে এমপিওভুক্তদের জন্য আলাদা প্রজ্ঞাপন লাগবে না

নিউজ সোর্স

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।