Web Analytics

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের এই তিন দেশ প্রয়োজনে ইরানের ভেতরে ঢুকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছে।

নেতারা বলেন, ইরান যেভাবে বাছবিচারহীন ও অপেশাদারভাবে ওই অঞ্চলের দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে, তাতে তারা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক সামরিক অভিযানে যুক্ত ছিল না, তাদের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নিজেদের ও আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় দেশগুলোর এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল ও বহুমুখী করে তুলতে পারে।

02 Mar 26 1NOJOR.COM

ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার হুঁশিয়ারি দিল ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য

নিউজ সোর্স

ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থার হুঁশিয়ারি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩: ৪৮
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে মধ্যপ্রাচ্যে নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। প্রয়োজনে ইরানের ভেতরে ঢুকে ড্রোন ও ক্ষেপণাস্ত্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।