Web Analytics

রাসায়নিক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়াতে ‘কেমিক্যাল ইনসিডেন্ট প্রিপেয়ার্ডনেস ফর হসপিটালস (এইচওএসপিআরইপি)’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআরের সোমবারের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাসায়নিক শিল্পাঞ্চলের কাছাকাছি সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য ৩০ ও ৩১ আগস্ট এ আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হয়। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল এর ব্যবস্থাপনা করে। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মোট ৭৬ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।

প্রশিক্ষণে রাসায়নিক দুর্ঘটনার জন্য হাসপাতালের জরুরি ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক পদার্থে দূষিত ব্যক্তিদের ডিকন্টামিনেশন পদ্ধতি এবং আক্রান্তদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট বিষয়ে শিক্ষা দেওয়া হয়। চিকিৎসাকালে চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা যাতে রাসায়নিকের সংস্পর্শে এসে দ্বিতীয়বার দূষিত না হন, সে বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

01 Sep 26 1NOJOR.COM

রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় ৭৬ স্বাস্থ্যকর্মীকে হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ

নিউজ সোর্স

রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাসায়নিক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা দিতে সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ‘কেমিক্যাল ইনসিডেন্ট প্রিপেয়ার্ডনেস ফর হসপিটালস (এইচওএসপিআরইপি)’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।