Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০০টি মামলা দায়ের করা হয়েছে এবং ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও প্রায় ১১০০ জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে ভবানী ভবনে রাজ্য পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজ্য পুলিশের মহাপরিদর্শক সিদ্ধনাথ গুপ্ত। তিনি জানান, গত কয়েক দিনে সহিংসতার ঘটনা ঘটলেও বুধবার সকাল থেকে নতুন কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, ভয়ভীতি প্রদর্শন বা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তাদের শনাক্তের কাজ শুরু হয়েছে। সিদ্ধনাথ গুপ্ত সাধারণ মানুষকে অভিযোগ থানায় জানানোর আহ্বান জানান এবং আশ্বাস দেন, কেউ ভয় পেলে পুলিশ নিজ উদ্যোগে মামলা নেবে।

রাজ্য পুলিশ জানায়, তৃণমূল নেত্রী ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে তা অন্যত্র ব্যবহার করা হচ্ছে। বর্তমানে রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং যৌথ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

07 May 26 1NOJOR.COM

পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় ২০০ মামলা, ৪৩৩ জন গ্রেপ্তার

নিউজ সোর্স

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০০ মামলা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯: ৪৮আপডেট : ০৬ মে ২০২৬, ১৯: ৪৯
ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।