Web Analytics

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে হরমুজ প্রণালী বরাবর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান, যেখানে ‘লাইভ-ফায়ার’ সামরিক মহড়া চালানো হবে। মঙ্গলবার প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের একটি বৃত্তাকার এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে। নোটিশে আরও বলা হয়, স্থল স্তর থেকে ২৫ হাজার ফুট পর্যন্ত নির্ধারিত এলাকার আকাশসীমা সীমিত থাকবে এবং মহড়ার সময় বিপজ্জনক বলে বিবেচিত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের সঙ্গে মোকাবিলায় সামরিক পদক্ষেপসহ সব বিকল্প টেবিলে রয়েছে। এর জবাবে ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণের প্রতিক্রিয়া হবে ‘দ্রুত ও ব্যাপক’। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক কমান্ডার সতর্ক করে বলেছেন, প্রতিবেশী দেশগুলো যদি তাদের ভূখণ্ড, আকাশ বা জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়, তবে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

28 Jan 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর আকাশসীমা বন্ধ করে মহড়া চালাচ্ছে ইরান

নিউজ সোর্স

হরমুজ প্রণালীতে আকাশসীমা বন্ধ করল ইরান, নেপথ্যে কী | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯: ৪৫
আমার দেশ অনলাইন
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সামরিক মহড়া চালাতে হরমুজ প্রণালী বরাবর আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। ‘লাইভ-ফায়ার’ মহড়া চালাতে আকাশসীমা ব্যবহারের বিষয়ে একটি নোটিশ জারি করেছে দেশ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।