Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ঘোষণা করেছেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তুরস্ক দৃঢ় প্রতিজ্ঞ। বৃহস্পতিবার আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর তিনি বলেন, ইসরাইল এক রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র, যারা সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে। এরদোয়ান বলেন, ইসরাইল অহংকারী, নীতিহীন এবং হত্যাকাণ্ডের মাধ্যমে আগ্রাসন চালাচ্ছে। সিরিয়ার স্থিতিশীলতা আশপাশের দেশগুলোর জন্যও শান্তির শর্ত—এ কথা মনে করিয়ে তিনি বলেন, তুরস্ক কারও শত্রু নয়, বরং সম্মানজনক শান্তিনীতিতে বিশ্বাসী।

18 Jul 25 1NOJOR.COM

সিরিয়া ভাঙতে দেওয়া হবে না, ইসরাইল সন্ত্রাসী রাষ্ট্র: এরদোগান

নিউজ সোর্স

ইসরাইলকে রক্তপিপাসু আখ্যা দিয়ে সিরিয়ার বিষয়ে যে হুঁশিয়ারি এরদোগানের

সিরিয়া ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাসু ইসরাইল।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।