Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তালিকাটি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একাধিক হেভিওয়েট প্রার্থী থাকলেও সিলেট অঞ্চলে পুরাতন ও নতুন নেতৃত্বের সমন্বয়ে দুজনকে মনোনয়ন দিয়েছে দলটি।

চূড়ান্ত তালিকায় রয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার এবং মৌলভীবাজার-১ (বড়লেখা) আসনের তিনবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। ২০২৫ সালে বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পাওয়া জহরত আদিব এবার বাবার উত্তরসূরী হিসেবে প্রথমবারের মতো রাজনীতিতে মনোনয়ন পেলেন।

হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন না পেলেও দলের দুর্দিনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শাম্মী আক্তারকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি।

20 Apr 26 1NOJOR.COM

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী, সিলেট থেকে শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব মনোনীত

নিউজ সোর্স

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব | আমার দেশ

সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৭: ০৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।