উখিয়ায় গ্যাসের আগুনের কারণে ৩৬ ঘণ্টা বিদ্যুৎহীন ৪ হাজার পরিবার
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে লাগা আগুন ৩৪ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে। আগুনের শিখা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়