Web Analytics

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেছেন, যা দেশটির সেনা সংকটকে আরও তীব্র করেছে। বুধবার পার্লামেন্টে নিজের নিয়োগ নিশ্চিতের ভোটের আগে তিনি বলেন, সামরিক দায়িত্ব এড়ানোর কারণে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিককে ওয়ান্টেড হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, শক্তিশালী শত্রুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করতে গিয়ে ইউক্রেনীয় সেনারা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন।

ফেদোরভ বলেন, সম্মুখ সমরে ইউক্রেনীয় বাহিনী জনবল ও অস্ত্রের ঘাটতি সত্ত্বেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। সিএনএন জানিয়েছে, সেনাদের মনোবল ভেঙে পড়া ও দলত্যাগের গুঞ্জন আগে থেকেই ছিল, তবে ফেদোরভ প্রথম কোনো কর্মকর্তা যিনি সমস্যার প্রকৃত মাত্রা প্রকাশ করলেন। ইউক্রেনের আইন অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের সেনাবাহিনীতে নিবন্ধন বাধ্যতামূলক এবং ২৫ থেকে ৬০ বছর বয়সীরা মোবিলাইজেশনের আওতায় পড়েন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফেদোরভের সঙ্গে বৈঠকের পর বলেন, সামরিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন প্রয়োজন। ফেদোরভ প্রযুক্তিগত অগ্রগতিকে জনবল সংকট মোকাবিলার মূল উপায় হিসেবে দেখছেন।

15 Jan 26 1NOJOR.COM

ইউক্রেনে সেনা সংকট, অনুমতি ছাড়াই দুই লাখ সেনার কর্মস্থল ত্যাগের তথ্য প্রকাশ

নিউজ সোর্স

ইউক্রেনে সেনা সংকট তীব্র, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ দুই লাখ সেনার | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯: ০৫
আমার দেশ অনলাইন
ইউক্রেন প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। সামরিক ভাষায় একে 'অ্যাবসেন্ট উইদাউট অফিসিয়াল লিভ'